২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষক হলেন ১৯৮ জন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 08:36 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

এছাড়া সাত জন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তাকে জেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্তরা জেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকরা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।