২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পরিচয়ে চাঁদা নিতে গিয়ে ধরা

রাজধানীর মিরপুরে সাংবাদিক পরিচয় দিয়ে একটি প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

এরা হলেন- গোলাম মোস্তফা ও রোমান চৌধুরী।

রোববার বিকেল ৪টার দিকে মিরপুর ১ নম্বরের জেনিয়াল ইউনানী ল্যাবরেটরি ওষুধ বিক্রয় কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাশেদুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘ক্রাইমনিউজ বিডি ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক ও সম্পাদক পরিচয় দিয়ে ওজনে কম দেয়ার অভিযোগ এনে ওই প্রতিষ্ঠানের কর্মচারী গোলাম মোস্তফাকে গত শনিবার নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন মোস্তফা ও রোমান। চাঁদা না পেয়ে তারা পাঁচ হাজার টাকার ওষুধ নিয়ে যায়। 

রোববার একইভাবে তারা দোকানের মালিক আব্দুর রশিদের কাছে এসে ৫০ হাজার টাকা দাবি করে।

এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা সংবাদ মাধ্যমে কর্মরত থাকার কোনো প্রমাণ পুলিশকে দেখাতে পারেনি বলে জানান এএসআই রাশেদুল।

এ ঘটনায় একটি মামলা হয়েছে।