রূপগঞ্জে কারখানা ব্যবস্থাপকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জুতা কারখানার ব্যবস্থাপকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় আবুল মুনসুর আহাম্মেদের (৫৫) লাশ পাওয়া যায়।
রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বেলা ১টার দিকে কাজীপাড়ায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মুনসুরের গলা ও শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে।
তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
