ঢাকায় ৩ ‘ভুয়া পুলিশ’ গ্রেপ্তার
রাজধানীর তেঁজগাও থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়দানকারী তিন ‘প্রতারককে’ গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ।
রমনা থানার এসআই আলতাফ হোসেন জানান, শনিবার রাতের দিকে অভিযান চালিয়ে আটকের পর তিনজনকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এরা হলেন- মো. সাইফুল ইসলাম এলাহী আহাদ (৩২), মো. শহিদুল ইসলাম(২৮) ও জিয়াউর রহমান (৩০)।
“রাতে আটকের পর তাদের বিরুদ্ধে ওই ব্যবসায়ী থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। তেজগাঁও থেকে আটক করা হয়েছে বলে তাদের তেঁজগাও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
অভিযোগকারীর নাম জানায়নি পুলিশ।
ডিবি পুলিশ পরিচয় দেয়া তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে বলে স্বীকার করেছেন তেঁজগাও থানার ওসি মাজহারুল ইসলাম।
