ভারতীয় কাপড় পাচারে ওসির স্ত্রী
ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে কাপড় পাচারের সময় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।
আটক ওয়াসিয়া পারভিন যশোরের বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম আলি সরদারের স্ত্রী, যিনি এর আগে সোনা কেলেঙ্কারির দায়ে বেনাপোল থানা থেকে প্রত্যাহার হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওয়াসিয়া ভারত থেকে বেনাপোল চেকপোস্টে পৌঁছালে মালামাল ভর্তি তার দুটি ব্যাগ তল্লাশি করে ৫৪টি থ্রি-পিচ পাওয়া যায়। এর মধ্যে থেকে তাকে ৮টি থ্রি পিস ফেরত দিয়ে বাকিগুলো আটক করা হয়।
ওসি কাইয়ুম বেনাপোল পোর্ট থানায় দায়িত্ব পালনের সময় জব্দ করা সোনা আত্মসাতের দায়ে শাস্তি পান। তাকে ওই থানা থেকে প্রত্যাহারের পর বর্তমানে বাঘারপাড়া থানায় কর্মরত আছেন।
