২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাসচাপায় শিশু নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 05:04 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শনিবার দুপুরে উপজেলার জুনদহ বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন (৭) উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামের ছাইদার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, বেলা ২টার দিকে ওই এলাকায় রিমন সড়ক পার হচ্ছিল। এ সময় রংপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।