সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ঢাকার সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে রাজফুলবাড়ীয়ার নগরচর এলাকায় মৃত শাহাবুদ্দীন মীর (৩০) ভোলার চরফ্যাশন উপজেলার থানার নিলখি গ্রামের ফেরদৌস মীরের ছেলে।
সাভার থানার উপ-পরিদর্শক খালিদ হোসেন মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরের টিনের চালে উঠলে বিদ্যুতের তারের সংস্পর্শ লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি রিকশাভ্যানে করে শুটকি বিক্রি করতেন।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই খালিদ।
