পদ্মায় ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশু ডুবে মারা গেছে। একই সময় অজ্ঞাত পরিচয় এক মেয়েশিশু নিখোঁজ হয়।
শুক্রবার মাওয়া এলাকায় মৃত শিশুটি হলো স্থানীয় দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামের মো. রাজা মিয়ার মেয়ে মুন্নী (৭)।
নিখোঁজ মেয়েটি (১২) মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানিয়েছে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খালিদ হাসান জানান, বাড়ির পাশের পদ্মা নদীতে প্রতিদিনের মতো গোসল করতে গিয়েছিল মুন্নী। একই সময়ে অজ্ঞাত পরিচয় এক মানসিক প্রতিবন্ধী মেয়েও নদীতে গোসল করতে নামে।
পানিতে নামার পর এক পর্যায়ে তারা নদীর গভীরে তলিয়ে যায়। পরে এলাকাবাসী মুন্নীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।
নিখোঁজ মেয়েটি গত কয়েকদিন ধরে মাওয়া ঘাট এলাকায় ঘোফেরা করছিল বলে এসআই খালিদ জানান।
