গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১
অধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জ সদরে দুদলের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন।
শুক্রবার চরতালা গ্রামে এ সংঘর্ষ চলাকালে তিনটি বাড়ি ভাংচুরর করা হয়। পুলিশ তিন জনকে আটক করেছে।
নিহত আব্দুল্লাহ শেখ (৪২) চরতালা গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে।
গুরুতর আহত পাঁচ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসাপতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নান্নুর সমর্থকরা টুকুর লোকজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে।
এর জেরে শুক্রবার সকালে দুগ্রুপের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তিনটি বাড়িতে ভাংচুর চালানো হয়।
হাসপাতালে নেয়ার পর দুপুরে আব্দুল্লাহর মৃত্যু হয়।
এসআই শফিক আরো জানান, ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ হালিম শেখ, আঞ্জুয়ারা বেগমসহ তিন জনকে আটক করেছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
