ভাইয়ের চাকুর আঘাতে ভাই নিহত
নওগাঁর মহাদেবপুর উপজেলার তুচ্ছ ঘটনা নিয়ে বিবাদে বড় ভাইয়ের চাকুর আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দাশ হিন্দুপাড়া গ্রামে নিহত চন্দ্র বর্মন (৩৫) ওই গ্রামের প্রয়াত কেরু চন্দ্র বর্মনের ছেলে।
মহাদেবপুর থানার ওসি এনায়েত উদ্দীন জানান, সন্ধ্যা ৬টার দিকে ভরত চন্দ্র বড় ভাইয়ের খড়ের পালা থেকে গরুকে খাওয়ানোর জন্য কিছু খড় সংগ্রহ করেন।
এনিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায় বড় ভাই ক্ষেতু চন্দ্র বর্মন চাকু দিয়ে ছোটভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার পর থেকে ক্ষেতু পলাতক রয়েছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
