২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

খুলনা-দৌলতদিয়া মহাসড়কে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাস ও জিপের সংঘর্ষে শিশুপুত্রসহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হন তিন জন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 08:35 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার এ দুর্ঘটনায় নিহতরা হলেন রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল গ্রামের দুলাল দত্ত (৪২) ও তার ছেলে সঞ্জয় দত্ত (১২)। দুলাল দত্ত রাজবাড়ী বাজারের দত্ত হার্ডওয়ারের মালিক।

আহতরা হলেন সজীব দত্ত (১৭), গীতা রানী (৩৩) ও আরিফ (১৮)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহত সবাই জিপের যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার জানান, দুপুর ২টার দিকে রাজবাড়ী থেকে দৌলতদিয়া ঘাটগামী যাত্রীবাহী জিপ মাহেন্দ্রটি সাইনবোর্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সঞ্জয় দত্ত মারা যান। গোয়ালন্দ উপজেলা হাসপাতালে নেয়ার পর মারা যায় দুলাল দত্ত।

পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।