২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার শহরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 08:51 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

পুলিশ জানিয়েছে, বুধবার বিকালে কলাতলী এলাকায় ওয়াটার ভিউ নামের ফ্ল্যাটে আব্দুল্লাহর (২৩) লাশ পাওয়া যায়।

এ ঘটনায় আব্দুল্লাহর স্ত্রী রাখী আক্তারকে (২৩) থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কক্সবাজার সদর থানার এসআই তাজুল ইসলাম জানান, আবদুল্লাহ সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার আগের নাম নাম ছিল রিপন দে। তিনি নারায়ণগঞ্জের প্রয়াত হরি বর্মনের ছেলে।

স্ত্রীর বরাত দিয়ে ওসি আরো জানান, কক্সবাজার তারা বেড়াতে এসে বুধবার সকালে এ আবাসিক ফ্ল্যাটে ওঠেন। বিকালে তার স্ত্রী নিজে নামলে ফ্ল্যাটের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন।

তবে কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানাতে পারেনি।