২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহৃত, উদ্ধার গাইবান্ধায়

গাজীপুর থেকে অপহরণের তিন দিন পর এক শিশুকে গাইবান্ধায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 07:50 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পানবাড়ী গ্রাম থেকে পলাশ (৮) নামের শিশুটিকে উদ্ধার করা হয়। সে গাজীপুর সদরের চক্রবর্তী এলাকার মিজানুর রহমানের ছেলে।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম (৩০) গাইবান্ধার পানবাড়ীম গ্রামের ফাহিম উদ্দিনের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, গত রোববার গাজীপুর সদরের চক্রবর্তী এলাকায় নিজ বাড়ি সামনে থেকে পলাশকে অপহরণ করা হয়।

পরে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় পলাশের বাবা মিজানুর রহমান গাজীপুর থানায় অপহরণ মামলা করেন।

ওসি জাহিদুল আরো জানান, গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় গাজীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক হাফিজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়।