২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত

বরিশালের বানারীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন তিন জন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবার গুয়াচিত্রা এলাকায় এ দুর্ঘটনায় মৃত আনিছুর রহমান (৪০) বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় ছিলেন।

বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, বানারীপাড়া থেকে মাহিন্দ্রা আলফা টেম্পুতে বরিশালে যাচ্ছিলেন আনিছুর রহমান।

গুয়াচিত্রা এলাকায় টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থামিয়ে রাখা একটি ট্রাককে ধাক্কা দেয়।  

এতে ঘটনাস্থলেই আনিছুর রহমানের মৃত্যু হয়।

টেম্পুর আহত তিন যাত্রীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।