বেলকুচিতে এক ব্যক্তির লাশ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচিতে হবিবর রহমান (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দৌলতপুর গ্রামের মাঠে তার হাত বাঁধা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
বেলকুচি থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুপুরে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গলায় গমছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় বৃদ্ধের ছেলে সমিরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন বলে জানান এসআই আজাদ।
