২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসিতে এক বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা দেয়ার সুযোগ

২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এবার ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 09:17 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

এছাড়া জেএসসিতে জিপিএ-৫ এর কম পাওয়া শিক্ষার্থীদেরও ‘জিপিএ উন্নয়ন’ পরীক্ষায় বসায় সুযোগ দেয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, “জেএসসিতে এক বিষয়ে অকৃতকার‌্য শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন নবায়ন করে এবার ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবে। আগামী ২০ জুলাই পর্যন্ত ৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে।”

এছাড়া ২০১৩ সালের জেএসসিতে যেসব শিক্ষার্থী জিপিএ-৫ এর কম পেয়েছে তারা এ বছর জিপিএ উন্নয়ন পরীক্ষা দিতে পারবে বলেও জানান ওয়াহিদুজ্জামান।

তিনি বলেন, “জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশ নেয়ার জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে ২০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।”

২০১৩ সালের জেএসসিতে ৮৯ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৫২ হাজার ৯৯৭ জন।

গত বছর ৪ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হয়েছিল।