যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
রমজানের দ্বিতীয় দিনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু, আলেম ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে এ ইফতার অনুষ্ঠান হয়।
ইফতার শুরুর আগে তিনি ঘুরে ঘুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু, আলেম ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিয়ম করেন।
এরপর শেখ হাসিনা তার আসনে বসেন, যেখানে তার পাশে বসেন এতিম শিশুরা। সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানের পর ইতফার শুরু হয়।
প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গেই ইফতার করেন।
