২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ২১ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

নেত্রকোণার কেন্দুয়া থেকে অপহরণের ২১ দিন পর পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 09:05 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব জানান, মঙ্গলবার দুপুরে চিটুয়া নওপাড়া গ্রামে সুতি নদীর পাড় থেকে শুকুর আলীর লাশ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার অপহরণে জড়িত অভিযোগে চিটুয়া নওপাড়া গ্রামের শামীম (২৮), সোহাগ (২৫) এবং রাজীবপুর তারাকান্দিয়া গ্রামের হুমায়ূন (২৫) নামে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী শুকরের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।

নিহত শুকর আলী ওই গ্রামের ফারুক আহমেদে ছেলে এবং স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

ওসি অভি রঞ্জন দেব আরো জানান, গত ১০ জুন শুকর আলী অপহৃত হয়। অপহরণের পর মোবাইল ফোনে ছয় লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা।

এ ঘটনায় গত সোমবার ফারুখ আহমেদ থানায় মামলা করলে একই দিনে অপহরণকারীদের চিহ্নিত করে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি বলেন, চেতনানাশক ওষুধ দেয়ার পর শিশুটি মারা গেলে তার লাশ সুতি নদীর পাড়ে মাটির নিচে পুঁতে রাখা হয় বলে গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়।

এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর শিশুটির বাবা ছেলের লাশ সনাক্ত করেন বলে জানান ওসি।