২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্কন মন্দিরে পুলিশ পাহারা

ইট ছোড়ার পর পুরান ঢাকার ইস্কন মন্দিরের সামনে পুলিশ পাহারা বসানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 05:07 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

সোমবার রাতে কিছু যুবক স্বামীবাগ এলাকার ওই মন্দির লক্ষ্য করে ইট ছোড়ে।

এরপর ওই মন্দিরের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী অঞ্চলেল উপকমিশনার মুস্তাক আহমেদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ইস্কন মন্দিরে রথ উৎসবের আয়োজন চলার সময় স্থানীয় মসজিদে তারাবির নামাজরত মুসল্লিদের সঙ্গে তাদের কথা কথাকাটাকাটি হয়।

খবর শুনে পুলিশ গিয়ে বিষয়টির মিটমাট করে দিলেও পরে গভীর রাতে কয়েক যুবক মন্দির লক্ষ্য করে ইট ছুড়ে পালিয়ে যায় বলে গেণ্ডারিয়া থানার পরিদর্শক আশিকুর রহমান জানিয়েছেন।