২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খ ম ফারুকের মৃত্যুতে সাবেক ছাত্রনেতাদের শোক

সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ইউকসু) সাবেক ভিডি খন্দকার মোহাম্মদ ফারুকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত ছাত্রনেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 02:06 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

’৮২-’৯০ স্বৈরাচার বিরোধী ছাত্রনেতৃবৃন্দ শিরোনামে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাবেক ছাত্রনেতারা খ ম ফারুকের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। 

চিকিৎসার জন্য ব্যাংককে যাওয়া খ ম ফারুক গত রোববার সেখানকার একটি হোটেলে মারা যান। তার বয়স হয়েছিল ৬০ বছর।

বছর দুয়েক আগে সড়ক দুর্ঘটনায় কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন মোহাম্মদ ফারুক। এরপর থেকে প্রায়ই কাশির সঙ্গে রক্ত বের হতো তার। গত শুক্রবারও কাশির সঙ্গে রক্ত বের হলে ব্যাংককে গিয়েছিলেন দুই দশক রাজনীতি থেকে দূরে থাকা ফারুক।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (১৯৮৯-৯০) মুশতাক হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ”তৎকালীন ছাত্র আন্দোলনে তার জনপ্রিয়তা ছিল বিস্ময়কর। ছাত্র রাজনীতি শেষ করে তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করার পাশাপাশি পেশাজীবী সংগঠনে এবং একজন উদ্যোক্তা হিসেবেও সামাজিক দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে সূচিত গণজাগরণ আন্দোলনেও তিনি একজন নেপথ্য সংগঠক ও পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করেন।”

খ ম ফারুকের অকালমৃত্যুকে অপূরণীয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে তার সংগ্রামী জীবন থেকে বর্তমান প্রজন্ম  আদর্শবাদী হবার প্রেরণা লাভ করবে বলে প্রত্যাশা করা হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- আখতারুজ্জামান, মোস্তফা জালাল মহিউদ্দিন, ফজলে হোসেন বাদশা, মুনীরউদ্দীন আহমেদ, মিজানুর রহমান মানু, খ. ম. জাহাঙ্গীর, আবুল হাসিব খান, আনোয়ারুল হক, বাহালুল মজনুন চুন্নু, আ্তাউর রহমান ঢালী, আসাদ উল্লাহ তারেক, শহীদুল ইসলাম, সাইফুল হক, সোহরাব হোসেন, সুলতান মো. মনসুর, আবদুল মান্নান, শিরীন আখতার, মুশতাক হোসেন, মুকুল বোস, আবদুর রহমান, তাহের উল্লাাহ, মোস্তফা ফারুক, আশরাফুল হক মুকুল, আবদুর রশিদ, আবদুস সাত্তার খান, খোরশেদ আলম সুজন, নাজমুল হক প্রধান, নূর আহমেদ বকুল, অসীম কুমার উকিল, মোস্তাফিজুর রহমান বাবুল, শফী আহমেদ, এস. এম. কামাল হোসেন, নাসির উদ দুজা, আখতার সোবহান মাশরুর, মোশরেফা মিশু, আ. ক. ম. জহিরুল ইসলাম, বজলুর রশিদ ফিরোজ, আমিরুল হক আমিন, ইসমাইল হেসেন, আজিজুল হক, মোস্তফা ব্যানার্জী, মোশাররফ হোসেন, শাহাবুদ্দিন, সুজাউদ্দিন জাফর, মাসুদুর রহমান, রুহুল আমিন, শফিক আহমেদ খান, মহিউদ্দিন আহমেদ, হিমাংশু সিংহ, রাজু আহমেদ, আমিনুল ইসলাম, মো. শহিদুল্লাহ, আবু আসলাম মিন্টু, ফিরোজ কবির, বেলাল চৌধুরী, রাজেকুজ্জামান রতন, মাহতাব উদ্দিন।

পুরনো খবর:

সাবেক ছাত্রনেতা খ ম ফারুক আর নেই