২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 12:25 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার সকালে উপজেলার ছোট বনগ্রামের রেনু সাহার বাড়ির উঠান থেকে হাত বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিন তালুকদার (২৮) উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘুনছি গ্রামের মান্নান তালুকদারের ছেলে।

মুকসুদপুর থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, শাহিনের মাথা পিঠসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য স্থানে হত্যা করে লাশ রেনুর বাড়ির উঠানে ফেলে রেখেছে।

শাহিন চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে জানান এ পুলিশ কর্মকর্তা।