২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের নিউমুরিং এলাকায় বাসচাপায় মারা গেছেন এক পোশাক শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 11:39 AM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনায় নিহত জেসমিন আক্তার (২২) চট্টগ্রাম ইপিজেডের ইয়ংওয়ান গার্মেন্টেসে কাজ করতেন।

জেসমিনের স্বামী মো. সোহাগ জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দেয়।

এসময় তিনিও স্ত্রীর সঙ্গে ছিলেন, বলেন সোহাগ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়–য়া জানান, সকাল ৮টার দিকে জেসমিনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনার বাসিন্দা জেসমিন নিউমুরিং এলাকার শাহজাহান ভবনে স্বামীর সঙ্গে থাকতেন।