যশোরে সড়কে প্রাণ গেল ১০ জনের
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
ঝিকড়গাছা থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গদখালি এলাকায় যশোর-বেনাপোল সড়কের এ দুর্ঘটনায় গুরুতর আহত হন আরো অন্তত ১৬ জন।
নিহত নয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- শরীয়তপুর জেলার গোয়াখোলা এলাকার রণজিৎ পালের ছেলে প্রসেনজিৎ পাল (৩৪), ঢাকার জামাল হোসেন (৪৫), বিদ্যুত ঘোষ (৩৮), মুন্সীগঞ্জের সালাম (৩০), রঞ্জন পাল (৩৫), কিশোরগঞ্জের নির্মল চন্দ্র সাহা (৫৫) ও তার স্ত্রী হেনা সাহা (৪০), বাস চালকের সহকারী আবদুল মোমিন ও কুমিল্লার আনোয়ার আলির ছেলে মমিন উদ্দিন।
ছয় জনের লাশ ঝিকড়গাছা থানায়, একজনের ঝিকড়গাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি তিন জনের মরদেহ যশোর আড়াইশ শয্যা হাসপাতালে রয়েছে।
আহতদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ঢাকার ৬৭/১ উত্তর গোলাপবাগের ঝন্টু (৩৫), নবাবগঞ্জের রূপলাল সাহার ছেলে হরিদাস সাহা (৫৫), বিক্রমপুরের সুমন (৩০), রাকিব (৩০), জনি ঘোষ (৩৫), রণজিৎ সরকার (৩৫), গীতালী ঘোষ (৪৫), রুবি (৩০), ময়না (৩৫) ও ওয়ালিদ (৩০)।
আহত গীতালী, জনি ও রঞ্জিত সরকারকে পরে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ওসি মো. মোশাররফ বলেন, হতাতহরা সবাই ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসের যাত্রী।
