২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 05:11 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (৩২) রাজধানীর বনানী এলাকার নাজ গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, বেলা আড়াইটার দিকে মনির হোসেন মোটরসাইকেলযোগে আশুলিয়ার বাইপাইল যাচ্ছিলেন। পথে ঘোষবাগ এলাকায় বিপরীতমুখী তেলবাহী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।