খেলাপি ঋণ আদায়ে হল-মার্কের বিরুদ্ধে পঞ্চদশ মামলা
খেলাপি ঋণ আদায়ে অর্থ কেলেঙ্কারির জন্য আলোচিত হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে পঞ্চদশ মামলা করেছে সোনালী ব্যাংক।
সাভারে হল-মার্কের জমি
সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন জানান, হল-মার্ক গ্রুপের প্রতিষ্ঠান বেবী ফ্ল্যাটবেড প্রিন্টিং লিমিটেড ও এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং চেয়ারম্যান জেসমিন ইসলাম বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
বাদি আবদুস সালাম বলেন, চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বেবী ফ্ল্যাটবেড প্রিন্টিং লিমিটেডের কাছে সুদসহ ১৩ কোটি ৬২ লাখ ৮ হাজার ৮২৩ টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য এ মামলা করা হয়েছে।
খেলাপি ঋণের ৮৩৮ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৩৪৩ টাকা আদায়ের জন্য এর আগে হল-মার্কের বিরুদ্ধে ১৪টি মামলা করেছে সোনালী ব্যাংক।
