২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে জামায়াত নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নাশকতার মামলায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 03:42 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

পুলিশ জানায়, সোমবার দুপুরে গ্রেপ্তার মজনু মিয়া (৪৫) উপজেলা জামায়াতে ইসলামীর রোকন এবং ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি।

বেলকুচি থানার ওসি আব্দুল হাই সরকার জানান, উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মজনু মিয়া ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বাসিন্দা।