২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতা সুলতানুল কবিরের মৃত্যু

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 12:45 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঁশখালী উপজেলার সাবেক এই সাংসদ রাজধানীর গুলশানে নিজ বাসায় মারা যান।

দক্ষিণ জেলা ‍আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেহরির পর তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এর অল্প সময়ের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তার মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার সকালে নিজ এলাকা বাঁশখালীর জলদিতে প্রথম নামাজে জানাজা হবে। এরপর বিকালে নগরীর লালদীঘি মাঠে জানাজা শেষে গরিব উল্লাহ শাহ মাজার কবরস্থানে তাকে দাফন করা হবে।

মফিজুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার বাইপাস সার্জারিও করা হয়।

সুলতানুল কবির চৌধুরী (৬৮) দুই সন্তানের জনক।

১৯৯১ সালে তিনি চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালের পর চট্টগ্রাম আওয়ামী লীগকে সংগঠিত করতে যে কয়জন জ্যেষ্ঠ নেতা অগ্রণী ভূমিকা পালন করেন তাদের মধ্যে সুলতানুল কবির অন্যতম।

পুরনো খবর:

সুলতানুল কবীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক