বাগেরহাটে রথযাত্রা উৎসব শুরু
বাগেরহাট সদরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা শুরু হয়েছে।
রোববার দুপুরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে নয় দিনব্যাপী এ উসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহ আলম সরদার।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠঅনে জিউ মন্দির সভাপতি চিত্ত রঞ্জন বলেন, যুগ যুগ ধরে হিন্দু সম্প্রদায়ের লোকজন আষাঢ় মাসের এই তিথিতে জগন্নাথ দেবে রথযাত্রা পালন করে আসছে।
তিনি জানান, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এখানে দেশ বিদেশের কয়েকহাজার পূণ্যার্থী মন্দির প্রাঙ্গণে রথটানে অংশ নিয়েছেন।
এছাড়াও রথযাত্রা উপলক্ষে এখানে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে পুতুল নাচ ও সার্কাসের আয়োজন।
