২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নাটোরের সিংড়া উপজেলায় স্বামী-স্ত্রী একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 11:20 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, শনিবার রাতের কোনো সময় আগপাড়া শেরকোল গ্রামের আশরাফুল ইসলাম ( ৩০) ও তার স্ত্রী মদিনা বেগম ( ২৬) আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে দম্পতির মৃতদেহ উদ্ধারের সময় ঘরের মেঝেতে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা চিরকুট পাওয়া গেছে।

আশরাফের ছোটবোন পারভিন খাতুন জানান, তার ভাই তিন বছর ওমানে চাকরির পর দুই মাস আগে ছুটিতে বাড়ি আসেন।

আগামী ৬ জুলাই তার আবারো ওমানে ফিরে যাওয়ার কথা ছিল। আশরাফের আবার বিদেশ যাওয়া নিয়ে কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা তার।