রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে নিহত ১
রাজধানীর ইস্কাটনের বায়রা ভবনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকাল সাড়ে ৫টায় ওই ঘটনায় নিহত মো. ফরহাদ হোসেন যাত্রাবাড়ির শনির আক্রা এলাকার বাসিন্দা। তার আনুমানিক বয়স ২২ বছর।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “ফরহাদকে হাসপাতালে নিয়ে আসা একজন পুলিশকে জানিয়েছেন, বিকালে বায়রা ভবনে এসি মেরামতের সময় বিদ্যুতের শক লেগে ফরহাদ অচেতন হয়ে পড়েন।
“ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”
