২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরের  বীরগঞ্জ উপজেলার কল্যাণী সৈয়দপুর গ্রাম  থেকে শুক্রবার রাতে ৬০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 07:08 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

শনিবার বিকেলে বীরগঞ্জ থানায় মূর্তিটি হস্তান্তর করে বিজিবির নায়েক সুবেদার আকতার হোসেন।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক সুশান্ত কুমার সরকার জানান, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু জাফরের উপস্থিতিতে শুক্রবার রাতে বিজিবির একটি দল ওই গ্রামের শাজাহান আলীর (৪৮) বাড়িতে অভিযান চালায়।

গোলা ঘরের ধানের বস্তা থেকে ৬০ কেজি ওজনের ৩৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি প্রস্থবিশিষ্ট এ মূর্তিটি উদ্ধার করা হয়।

তবে শাজাহানকে আটক করা যায়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।