২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় দরিদ্রদের রিকশা বিতরণ

বরগুনা সদর ও বেতাগী উপজেলায় সিডর, আইলা ও মহাসেনে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে একশ পঞ্চাশটি রিকশা বিতরণ করেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 05:58 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শনিবার সকালে খাজুরতলা গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে জাগো নারী নামের ওই এনজিওর রি-কল প্রকল্পের অধীনে এসব রিকশা বিতরণ করা হয়।

জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি জানান, একের পর এক দুর্যোগের কবলে পড়ে ভিটেমাটি ও সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে এ সংগঠনটি।

স্থানীয় বাসিন্দা ও জাগো নারীর সুবিধাভোগীরা জনান, জাগো নারীর সহযোগিতায় কঠোর পরিশ্রম আর নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মধ্য দিয়ে এখন ঘুরে দাঁড়িয়েছে এসব পরিবার।

হোসনে আরা হাসির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভূঁইয়া। বরগুনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম হিমুসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।