২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

সাভারে একটি সুতা তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 03:25 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার দুপুরে সাভারের খাগান এলাকায় ‘সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ মনিরুল ইসলাম ও আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে কারখানাটির ডাইং শাখায় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এ সময় বয়লারের গরম পানিতে দুই শ্রমিক দগ্ধ হয়েছে।

এ ঘটনার পর কারখানাটি শনিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।