সাভারে স্কুলছাত্রের লাশ উদ্ধার
ঢাকার সাভারে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সাভারের কর্ণপাড়া খালের কালিনগর ঘাট থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত আতাউর রহমান (১৫) সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার আবু মিয়ার ছেলে। সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল আতাউর।
তিনি বলেন, “ধারনা করা হচ্ছে আতাউরকে আঘাত করে হত্যার পর লাশটি খালের মধ্যে ফেলে দেয়া হয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আতাউরের বাবা আবু মিয়া বলেন, “শুক্রবার দুপুরে ফুটবল খেলার কথা বলে তরিকুল, রাহাত, মিলন ও জনক নামে চার যুবক বাসা থেকে আতাউরকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়। দুপুরে আতাউরের লাশ বাড়ির কাছে কর্ণপাড়া খালে ভেসে উঠে।”
সাভার মডেল থানার এএসপি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের স্বজনরা এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ দিলেই ব্যবস্থা নেয়া হবে।
বাসা থেকে ডেকে নেয়ার ব্যাপারে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
