সাভারে বিএনপি নেতা গ্রেপ্তার
হরতাল-অবরোধে যানবাহন ভাঙচুর ও গাড়ি পোড়ানোর মামলায় সাভারের স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় একাধিক যানবাহন ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় আটটি মামলা রয়েছে।
তিনি উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও সম্প্রতি তা বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ওসি মোস্তফা আরো জানান, ওই আট মামলায় গ্রেপ্তার দেখিয়ে এ বিএনপি নেতাকে আদালতে পাঠানো হবে।
