২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমি দখল নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 07:19 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে এ সংঘর্ষে আহতদের মধ্যে ২০ জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ১২ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার এসআই বিপ্লব কুমার জানান, জমি নিয়ে সলেমানপুর গ্রামের কাশেম আলি গ্রুপের সঙ্গে আজিজুল ইসলাম গ্রুপের বিরোধ চলে আসছিল।

এর জেরে বিকাল সাড়ে ৩টার দিকে আজিজুল ইসলামের পক্ষের প্রায় এক শ লোক ঢাল, শরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে জমিটি দখল করতে যায়।

এ সময় কাশেম আলির দলের লোকজন বাধা দিলে সংঘর্ষ বেধে যায় এবং প্রায় আধঘণ্টা ধরে চলে।