২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার মামলায় জামায়াত নেতা কারাগারে

উপজেলা নির্বাচনে সহিংসতার মামলায় পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 04:54 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিম আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাচক হয়ে যায়। 

এর আগে হাই কোর্ট থেকে নেয়া চার সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হয়ে যায়।

আটঘরিয়া থানার ওসি শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার একটি মামলার আসামি জহুরুল ইসলাম এর আগে হাইকোর্ট থেকে চার সাপ্তাহের অগ্রিম জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হলে দুপুরে নিম্ন আদালতে হাজিরা দিয়ে আবার জামিন আবেদন করেন, কিন্তু আবেদন নাকচ হয়ে যায়।

ওসি আরো জানান, উপজেলা নির্বাচনের পর গত ২১ ফেব্রুয়ারি পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের গরুরী গ্রামে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে স্থানীয় নিখিল কুমার সাহা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।