২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় এক কিশোরকে হত্যার দায়ে তিন জনকে যাবজ্জবীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 04:38 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতিবার নেত্রকোনার আতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন সদর উপজেলার অনন্তপুর গ্রামের জাহাঙ্গীর (২৫) ও তার ভাই সাগর মিয়া (২৮) এবং শহীদ মিয়া (৫০)। আসামিরা সবাই পলাতক।

এছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় আসামিকে খালাস দেয়া হয়েছে।

আদালতের সরকারি আইনজীবী মো. সাইফুল ইসলাম প্রদীপ জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে অনন্তপুর গ্রামের গোলাম মাওলা ও জাহাঙ্গীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৫ সালের ২৭ অক্টোবর গোলাম মওলার দখলীয় জমির ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এর এক পর্যায়ে জমি থেকে বাড়ি ফেরার পথে গোলাম মাওলার ছেলে স্বপন মিয়াকে (১৪) প্রতিপক্ষ জাহাঙ্গীর ও তার পক্ষের লোকজন হামলা করে গুরুতর আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয়।

পরদিন গোলাম মওলা বাদী হয়ে নয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।