২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে মোদির আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 01:44 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

পুরনো খবর:

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক

বৃহস্পতিবার শেখ হাসিনার হাতে মোদির বিশেষ আমন্ত্রণপত্র তুলে দেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সুষমা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।

এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন সুষমা।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে বুধবার রাতে ঢাকা পৌঁছান সুষমা স্বরাজ।

গত মাসে ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর নরেন্দ্র মোদির মন্ত্রিসভার প্রথম কোনো সদস্য হিসেবে ঢাকা এলেন তিনি।

নির্বাচনী প্রচারে ‘অবৈধ অভিবাসীদের’ নিয়ে কঠোর অবস্থান ঘোষণা করায় নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয় দেখা দেয়। তবে পরবর্তীতে দুই দেশের বন্ধুত্ব সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে অবস্থান স্পষ্ট করেন তিনি।

বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর ঘোষণার মধ্য দিয়ে ঢাকার সঙ্গে ‘ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক আরো শক্তিশালী করার ইঙ্গিত দেয় দিল্লি।