যশোরে তেল ব্যবসায়ীকে হত্যা
যশোর শহরতলীতে এক তেল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে শহরতলীর রাজারহাটে ভাড়া বাসায় খুন হওয়ার পর তার গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত সুশান্ত কুণ্ডু (৪৮) সদর উপজেলার হৈবতপুর গ্রামের বাসিন্দা। শহরতলীর রাজারহাট এলাকায় ভাড়া থেকে তিনি সরিষা তেলের ব্যবসা করতেন।
এসআই বলেন, “সুশান্তের মাথায় ভারি কোন বস্তুর ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মী রিজিয়াকে আটক করা হয়েছে।”
সুশান্তের ব্যবসার সহকারী শাজাহানকে উদ্ধৃত করে এসআই শাহিনূর আরো বলেন, পারিবারিক বিরোধের কারণে সুশান্তের স্ত্রী দুর্গা রাণী কুণ্ডু গত দুই মাস ধরে বাবার বাড়ি রয়েছেন।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
