২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে বাবা-ছেলের মৃত্যুদণ্ড

নেত্রকোনার আটপাড়া উপজেলায় এক যুবককে হত্যার দায়ে বাবা ও দুই ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 01:38 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের বাবা আব্দুর রহিম ওরফে কাঁচা আবু (৫০) এবং তার ছেলে মুখলেছ (৩০) ও জুলহাস (৩২)।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ কুমার চৌধুরী জানান, মির্জাপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে সাইদুর রহমানের (২৫) সঙ্গে আব্দুর রহিম ও তার লোকজনদের মামলা মোকদ্দমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে সাইদুরকে কুপিয়ে হত্যা করে রহিম ও তার লোকজন।

এর পর দিন মো. ফয়েজ উদ্দিন বাদী হয়ে আব্দুর রহিম ওরফে কাঁচা আবু এবং তার ছেলে মুখলেছ ও জুলহাসকে আসামি করে আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৫ সালের ৩১ মে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।