সিলেটে মারমারি থামাতে বৃদ্ধ খুন
সিলেটের গোয়াইনঘাটে দুই ভাইয়ের মারমারি থামাতে গিয়ে এক বৃদ্ধ খুন হয়েছেন।
নিহত সিকন্দর আলী (৭০) আঙ্গারজোর গ্রামের বসিন্দা।
গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার জানান, সকাল সাড়ে ৮টার দিকে আঙ্গারজোর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আলাউদ্দিন ও আলিম উদ্দিনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় সিকন্দর আলী মারামারি থামাতে গেলে আলিম উদ্দিনের ছোঁড়া একটি ইট এসে তার বুকে পড়ে। এতে গুরুতর আহত সিকন্দরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আলিম উদ্দিনকে আটক করা হয়েছে বলে জানান এসআই খায়রুল বাশার।
