২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের তারে জড়িয়ে রিকশাচালকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।   

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার রাত ১১টার দিকে রাহাত্তারপুল এলাকায় এয়ার মোহাম্মদ স্কুল গলিতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, মৃত মো. আছিনুরের (৩০) গ্রামের বাড়ি কক্সবাজার সদরের সমিতি পাড়ায়।

তিনি বলেন, স্কুলের ওই গলিতে ছেঁড়া তারে আছিনুর বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।