২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রোববার মধ্যরাতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 03:22 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

মৃত জহুরা বেগমের (৩৫) উপজেলার ধানকোঁড়া তারাবাড়ি গ্রামের তুলা মিয়ার স্ত্রী।

সাটুরিয়া থানার ওসি সৈয়দ ইমাম হোসেন বলেন, স্বামীর নিয়মিত মারধরের কারণে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী তুলা মিয়ার সঙ্গে জহুরার প্রায় সময়ই ঝগড়া হতো। রোববার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে তুলা মিয়া স্ত্রী জহুরাকে মারধর করেন।

এরপর রাত ৯টার দিকে জহুরা বিষপান করেছেন। এররপ স্বামী তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ইমাম হোসেন আরো বলেন, রাত ১২টার দিকে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জানান।