রমনায় নিরাপত্তাকর্মী খুন
রাজধানীর রমনায় নিউ ইস্কাটন এলাকায় একটি বাড়ির ভেতরে সীমানা প্রাচীরের কাছ থেকে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রমনা থানার এসআই মো. আলম মিয়া জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে তাদের ধারণা।
প্রায় চার বছর ধরে রহিম ওই সিকিউরিটি কোম্পানিতে কাজ করছেন জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন তলা ওই ভবনে রোববার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘ডিউটিতে’ ছিলেন রহিম।
মায়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
