২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় বিকাশ এজেন্টকে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় বিকাশের এক এজেন্টকে গুলি করে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরে এ ঘটনায় আহত মো. শাহিনকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাকা নিয়ে সিএনজি অটোরিকশায় করে যাওয়ার সময় কয়েকজন যুবক শাহিনকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে।

“তার পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় যুবকরা।”

এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানান পরিদর্শক মঈনুল।