২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নীলফামারীর কিশোরগঞ্জে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন, আহত হন আরো চারজন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 04:58 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার দুপুরে উপজেলার ধরেয়ার বাজার এলাকায় জলঢাকা-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ফার্মগেট গ্রামের বাসিন্দা অ্যাম্বুলেন্সের আরোহী আকবর আলী (৪৫), তার চাচাতো ভাই মনোর আলী (৩৫) এবং  ভাতিজা অ্যাম্বুলেন্সের চালক আলম হোসেন (৩২)।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার পর জনতা দুই ঘণ্টা জলঢাকা-রংপুর সড়ক অবরোধ করেছে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে দেবীগঞ্জ থেকে রংপুরগামী একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আশিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়।

আলম হোসেনের বড়ভাই জামাল উদ্দিন বলেন, সকালে নিজের অ্যাম্বুলেন্স করে চাচা আকবর আলী, চাচাতো ভাই মনোর আলী এবং ভাতিজি খাদিজাকে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন।

রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি দীনে আলম জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা জলঢাকা-রংপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।