২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেবুন্নেছার শপথ রোববার

বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ সংসদ সদস্য হিসেবে রোববার শপথ নেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 04:46 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সকাল সাড়ে ১০টায় জেবুন্নেছাকে শপথ পড়াবেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

হিরনের মৃত্যুতে জাতীয় সংসদের বরিশাল সদর আসনটি শূন্য হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ৯ এপ্রিল হিরনের মৃত্যু হয়।

এই আসনে গত ১৫ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী করেছিল জেবুন্নেছাকে। তিনি ১ লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফের প্রার্থী সাইফুল ইসলাম লিটন পান ৬ হাজার ১৩৬ ভোট।