২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর-দক্ষিণের সঙ্গে রেল চলাচল আবার শুরু

টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় রেলসেতুর পাশে ভূমিধসের কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল চলাচল আবার শুরু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 01:57 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আনালিয়াবাড়ির ক্ষতিগ্রস্ত রেলসেতু মেরামতের পর রেল চলাচল শুরু হয় বলে জানান রেলের রাজশাহী অঞ্চলের সহকারী প্রকৌশলী আফজাল হোসেন।

ভারী বর্ষণের আনালিয়াবাড়ির রেলসেতুতে ভূমিধস শুরু হলে শনিবার সকাল ১০টা থেকে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভূমিধসের কারণে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে এবং ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল স্টেশনে আটকা পড়ে।

“পরে ঢাকা থেকে প্রকৌশলীসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রেলসেতু মেরামত করেন।”