২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অস্ত্রসহ ৪ ‘ডাকাত’ আটক

সাভারের আশুলিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 02:32 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার ভোরে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় উদ্ধার করা হয় এক রাউন্ড গুলিভর্তি একটি দেশীয় পিস্তল, দুটি চাকু, একটি চাপাতি ও পটি মোবাইল ফোন।

আটককৃতরা হচ্ছেন- রফিকুল ইসলাম (২৮), বিশ্বনাথ দাস (৩৪), রফিকুল ইসলাম (৩৭) ও আব্দুল আজিজ (৪৬)।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সাভার, আশুলিয়া, গাজীপুর, মানিকঞ্জসহ আশপাশের এলাকাগুলোতে ডাকাতির অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।